About Forum Post bangla
ফোরাম সম্পর্কে প্রাথমিক আলোচনাঃ ফোরাম হচ্ছে ফেসবুক গ্রুপের মতই সামাজিক আলোচনা বা সমস্যা বা বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যম। ফেসবুক গ্রুপে যেভাবে এডমিন থাকে, ঠিক তেমনি ভাবে যেকোনো ফোরামের এডমিন থাকে। একটি ফোরামে বিভিন্ন ধরনের টপিক্স থাকে, যে সম্পর্কে আলোচনা করবেন, অবশ্যই সেই বিষয়ের টপিক্সে পোস্ট করতে হয়। একটি ফেসবুক গ্রুপে ইচ্ছা করলে যেকোন অপ্রাসঙ্গিক পোস্ট করতে পারেন না, ঠিক তেমনি ফোরামের শর্ত না মেনে পোস্ট করা যায় না। অপ্রাসঙ্গিক পোস্ট করলে যেভাবে ফেসবুক গ্রুপের এডমিন আপনার পোস্ট ডিলিট করে দিবে এবং প্রয়োজনে বহিষ্কার করে, ঠিক তেমনি ফোরামের এডমিন আপনার অপ্রাসঙ্গিক পোস্ট ডিলিট করে আপনাকে Banned করে দিবে। তাই ফোরামের শর্ত না মেনে পোস্ট করলে আপনার সকল কষ্টই বৃথা। কারন, ধরুন মাইক্রোওয়ার্কারস এর কাজ করলেন, এমপ্লয়ার চেক করার আগেই ফোরামে করা পোস্টটি ডিলিট করে ফেললে আপনাকে ক্রস খেতে হবে।
উপায়ঃ সকল শর্ত মেনে পোস্ট করতে হবে। যে ফোরাম সাইটে কাজ করবেন ঐ সাইটে দীর্ঘ দিনের মেম্বারশিপ হলে সাধারণত পোস্ট ডিলিট করে না। আপনি যদি আজকে সাইনআপ করে আজকেই একটা পোস্ট করে পোস্টের মাঝে লিঙ্ক বসিয়ে দিন তাহলে সেই পোস্ট কখনোই এডমিন একটিভ রাখবেন না, ডিলিট দিয়ে দিবে। প্রথমে ২০-৩০ দিন ফোরামে লিংক ছাড়া প্রাসঙ্গিক পোস্ট বা অপরের প্রশ্ন বা সমস্যার উত্তর দিবেন। এভাবে নিয়মিত ফোরামে যোগাযোগ রাখলে একসময় আপনি সবার কাছে পরিচিত হয়ে যাবেন, তখন মাঝে মাঝে কিছু পোস্টে লিংক বসালে এডমিন কিছুই মনে করবে না। কিন্তু সকল পোস্টে লিংক বসাবেন না, তাহলে এডমিন বুঝে যাবে যে, আপনি বিজনেস করতেছেন। তাছাড়া আপনারা ফেসবুক গ্রুপেও লক্ষ্য করেছেন যে, পুরাতন মেম্বাররা কিছু অপ্রাসঙ্গিক পোস্ট বা কোন ভুল করলে তাদের বিরুদ্ধে তেমন কিছুই বলা হয় না, কিন্তু একই পোস্ট নতুন মেম্বাররা করলে সাথে সাথে নোটিশ করা হয় বা পোস্ট ডিলিট করে ফেলা হয়। ফোরামের বিষয়টা অনেকটা একই।
যেভাবে ফোরাম খুঁজে বের করবেনঃ গুগলে গিয়ে সরাসরি সার্চ করতে পারেন “ Latest Forum Site List ” যেমন - http://prntscr.com/4usbia । অথবা ক্যাটাগরি অনুযায়ী ফোরাম খুঁজতে পারেন সহজেই।
Software Related Forum Sites:
inurl:.software inurl:/phpBB2/memberlist.php
উপরোক্ত কোড নিয়ে গুগল সার্চ দিন। অনেক ফোরাম সাইট দেখতে পাবেন। আপনার পছন্দমত কিছু সাইট বেছে নিতে পারেন। উপরের কোডে software এর স্থলে যে নাম দিবেন ঐ বিষয়ের উপর ফোরাম সাইট খুঁজে পাবেন। যেমন -http://prntscr.com/4usevf
বাকি লেখা আগামীতে.........