Saturday, November 1, 2014

অনলাইনে আয়ে সফলতা পাচ্ছি না, কেন?

      ফ্রিল্যান্সিং সফলতা না পাওয়ার কারনসমূহঃ
      ১. নিদ্দিষ্ট বিষয়ে পরিপূর্ণ দক্ষতা না থাকা উদাহরণস্বরুপ, বায়ার আপনাকে গ্রাফিক্সের একটি কাজ ব্যানার ডিজইন করতে বলল এখানে শুধু যেনতেন একটি ব্যানার তৈরি করলেই হবে না, ব্যানারটা কতটা মানসন্মত প্রফেশনাল হল তা বিবেচ্য
      ২. ওডেস্ক বা অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে ১০০% প্রোফাইল কমপ্লিট না হওয়া
      ৩. দুর্বল পোর্টফোলিওঃ পোর্টফোলিও কতটা প্রফেশনালমানের তা খুবই গুরুত্বপূর্ণ কারণ, বায়ার প্রাথমিকভাবে একজন ফ্রিল্যান্সারের পোর্টফোলিও পর্যবেক্ষণ করে থাকে এজন্য, যে বিষয়ে কাজ করতে চান তার লাইভ পোর্টফোলিও দেওয়ার চেষ্টা করুন যেমনঃ আপনি যদি SEO/লিংক বিল্ডিং এর কাজ করতে চান, তবে বিষয়ক কাজ প্র্যাকটিক্যালি সফলতার সাথে করে তার স্ক্রীণশট নিয়ে পোর্টফোলিও রাখুন তেমনিভাবে ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্সের কাজের জন্য বিষয়ক প্র্যাকটিক্যাল কাজ করে তার  স্ক্রীণশট রাখুন
এক্ষেত্রে, যেসব ফ্রিল্যান্সারদের ভাল রেটিং রেপুটেশন রয়েছে তাদের পোর্টফোলিও দেখে আইডিয়া নিয়ে পোর্টফোলিও সাজাতে পারেন
      ৪. সুন্দর রিলেটেড কভার লেটার না লেখাঃ বিড করার সময় কভার লেটার হতে হবে সুনির্দ্দিষ্ট কভার লেটারে প্রজেক্ট বিবরণ আপনি ভালমত বুঝতে পেরেছেন এবং আত্ববিশ্বাস ফুটিয়ে তুলতে হবে
      ৫. বিডের সময় সুনির্দ্দিষ্ট Sample এটাচ না করাঃ
এটাখুবই গুরুত্বপূর্ণ বিডের সময় যে Sample ফাইলটি এটাট করবেন তা সুনির্দ্দিষ্ট প্রফেশনালমানের হওয়া বাঞ্চনীয় ধরুন, আপনি Psd to Html একটি কাজে বিড করেছেন, এক্ষেত্রে পূর্বেই Psd to Html এর সুন্দর প্রফেশনালমানের কয়েকটি ডিজাইন করে রাখুন বিড করার সময় এটাচ করে দিন অথবা, এসইও এর কাজে বায়ার চাইল .edu ব্যাকলিংকের কাজ আপনি বিডের সময় এটাচ করলেট Social Bookmarking এর স্ব্যাম্পল এতে কাজ পাওয়ার কোন সম্ভাবনা থাকবে না
      ৬. সহজ কাজে বিড, কঠিন কাজে বিড না করাঃ
বেশিরভাগ ফ্রিল্যান্সার সহজ কাজ যেমনঃ ডাটা এন্ট্রি রিলেটেড কাজে বিড করে ফলে বিশাল প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় এক্ষেত্রে, তুলনামূলক একটু কঠিন যেখানে প্রতিযোগিতা কম সেসব কাজে নিজেকে দক্ষ করে বিড করলে দ্রুত সফলতা পাওয়া সম্ভব উদাহরণস্বরুপঃ ওয়েব ডিজাইন ডেভলপমেন্টের অনেক শাখা প্রশাখা রয়েছে আপনি নরমাল ফটোশপ Html/Css দিয়ে ভালমানের সাইট ডিজাইন শিখুন অথবা ওয়ার্ডপ্রেস বা জুমলা যে কোন একটি সিএমএস শিখুন দেখবেন এসব কাজে প্রতিযোগিতাতুলনামূলক কম একইভাবে সহজে শিখতে পারেন SEO/লিংক বিল্ডিং এর কাজ
      ৭. স্কিল টেষ্ট না দেওয়াঃ নির্দ্দিষ্ট বিষয়ে স্কিল টেষ্ট দেওয়ার মাধ্যমে প্রোফাইলকে সমৃদ্ধ করতে হবে উদাহরণস্বরুপঃ ডাটা এন্ট্রি কাজের Ms Word, Excel, U.S. English Basic Skills ইত্যাদি টেষ্ট দিতে হবে ওয়েব ডিজাইনের জন্য রিলেটেড টেষ্ট যেমনঃ Html, CSS, wordpress, joomla ইত্যাদি টেষ্ট দিতে হবে এসব স্কিল টেষ্ট প্রোফাইলে প্রদর্শিত হওয়ায় কাজ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে
      ৮. ইংরেজি কমিনিউকেশনে নূন্যতম যোগ্যতা না থাকাঃ
কমপক্ষে প্রজেক্ট বিবরণ বুঝতে পারা, বায়ারের মেসেজ বুঝতে পারা এবং বায়ারকে আপনার বক্তব্য বুঝাতে পারা-এতটুকু ইংরেজি দক্ষতা থাকতে হবে

৯. রেসপন্স করতে দেড়ী করাঃ বায়ার যে কোন সময় আপনাকে নক করতে পারে এজন্য, সর্বদা অনলাইনে এ্যাকটিভ থাকা বায়ার নক করলে যতদ্রুত সম্ভব রিপ্লাই দেওয়া

No comments:

Post a Comment