Profile creation New ......
Outsourcing কি ?
আমার মনে করি আউটসোর্ হল PTC (Paid To
Click). ধারনা সম্পূর্ণ ভুল. আউটসোর্সিং এক বিরাট সম্ভাবনার নাম। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার। গতানুগতিক চাকুরীর বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতা হচ্ছে Outsourcing ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার
.
•এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন কোম্পানি বা ব্যক্তি তাদের কাজটি কখনও স্থায়ী এমপ্লয়ি দিয়ে করায় আর কখনও খুঁজে নেয় কিছু ফ্রিল্যান্সারদের। ফ্রিল্যান্সার দিয়ে কাজ করানোর সুবিধা হচ্ছে, কাজদাতারা সল্প খরচে মানসম্পন্ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যায়। এতে খরচ অনেক কমে যায়। অপরদিকে প্রচুর কাজের সুযোগ সৃষ্টি হয়। আউটসোর্সিং মুলত হয় কিছু মার্কেটপ্লেস এর মাধ্যমে। যেখানে অনেক ফ্রিল্যান্সারগন উনাদের প্রোফাইল নিয়ে কাজের অপেক্ষায় থাকেন। ব্যাপারটা অনেকটা এমন যে, আমরা যখন কোন বাজারে যাই, তখন অনেক বিক্রেতা তাদের পণ্য নিয়ে অপেক্ষা করে। আমরা দেখে শুনে যেটা ভালো হয় সেটা কিনি।
Outsourcing
এর কাজে কারা যুক্ত থাকে ??
কারা অনলাইনে আয় করতে পারবেন ?
প্রাথমিক যোগ্যতাঃ
১ । পড়ালেখার
সাথে সাথে বা গতানুগতিক চাকুরীর বাইরে
নিজের ইচ্ছামত ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার।
২ । কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে
৩ । অফিস প্রোগ্রাম ব্যবহার করা জানতে হবে
৪ । ইন্টারনেট ব্যবহার জানতে হবে
৫ । ইংরেজী ভাষায় যোগাযোগ করা জানতে হবে
৬ । সাধারন চিহ্ন দেখে বিষয়টি বুঝার ধারনা থাকতে হবে
৭ । দীর্ঘ সময় কাজের মননশীলতা থাকতে হবে
৮ । ন্যাশনাল আইডি কার্ড
অনলাইনে আয় করার জন্য কি কি উপকরণ দরকার ?
১ । কম্পিউটার
২ । ইন্টারনেট সংযোগ
৩ । প্রয়োজনীয় সফটওয়্যার
কোন কোন সাইটে কাজ করা সম্ভব?
আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা দেওয়া হলো—
1. www.odesk.com
2. www.freelancer.com
3. www.elance.com
4. www.getacoder.com
5. www.guru.com
6. www.vworker.com
7. www.scriptlance.com
বাংলাদেশের মধ্যে
সবচেয়ে জনপ্রিয় হলো ওডেস্ক (odesk)। গত
বছর (২০১১) সারা বিশ্বের মধ্যে আউটসোর্সিং কাজ করার ভিত্তিতে ওডেস্কে বাংলাদেশের
অবস্থান ছিল চতুর্থ। তার আগের বছর (২০১০) ওডেস্কে ঢাকা শহরের অবস্থান ছিল সারা
বিশ্বের মধ্যে তৃতীয়।





No comments:
Post a Comment