Sunday, October 5, 2014


ড্রাইভ হাইড করার সহজ একটি পদ্ধতি


ধরুন, একটি ড্রাইভে আপনার অনেক গুরুত্বপূর্ণ ডাটা আছে যা আপনি কাউকে দেখাতে চান না। এমতবস্থায় আপনি কি করেন? হয়তোবা সংশ্লিষ্ট ফোল্ডারটি হিডেন করে রাখেন। কিন্তু তাতেও কি আপনি নিরাপদ বোধ করেন? আপনি নিরাপত্তার জন্য চাইলে পুরো ড্রাইভটিকেই তো লুকিয়ে ফেলতে পারেন।
খুবই সহজ এই কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
  • Start>Run>diskpart লিখে Enter চাপুন
  • এবার লিখুন List Volume এবং Enter দিন
  • মনে করুন, আপনি H ড্রাইভটি Hide করতে চান। H ড্রাইভের Volume no. হচ্ছে 6 । সেক্ষেত্রে Select Volume 6 লিখে Enter চাপুন
  • এরপর আবার Remove Letter H লিখে Enter চাপুন
  • এবার My Computer এ গিয়ে দেখুন ড্রাইভটি গায়েব!
  • পুনরায় ড্রাইভটি Visible করার জন্য শুধুমাত্র Assign Letter H লিখে Enter চাপুনএখন My Computer এ গেলে দেখবেন ড্রাইভটি আবার চলে এসেছে। একই পদ্ধতি অনুসরণ করে একাধিক ড্রাইভকেও লুকিয়ে রাখা যাবে।

No comments:

Post a Comment